স্পেনে দুই মাসের মধ্যে ভাইরাসে মৃত্যু ১শ’র নিচে
নতুন করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে দুই মাসের মধ্যে প্রথমবারের মতো মৃত্যু নেমে এসেছে ১শ'র নিচে।
রোববার মাত্র ৮৭ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ২৩১,৩৫০ জন।
তবে মৃত্যু কমে এলেও স্পেন সরকার জরুরি অবস্থা আবারো বাড়িয়ে অরো প্রায় একমাস জারি রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
এটিই জরুরি অবস্থার শেষ ধাপ হবে এবং ১৫ দিনের পরিবর্তে প্রায় এক মাস ধরে তা বহাল থাকবে বলে টিভিতে এক ভাষণে জানান সানচেজ।
