২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিশংসন তদন্তে গতির মধ্যে সরকার অচলের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসন তদন্তে যখন ক্রমেই গতি সঞ্চার হচ্ছে, ঠিক তখনই ট্রাম্প পুরো সরকার অচলের পথ খোলা রেখে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2019, 12:00 AM

Updated : 08 Apr 2022, 04:59 PM

রোববার ট্রাম্প বলেছেন, বাজেটে টান পড়লে চলতি মাসের শেষ দিকে গিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালু রাখার প্রতিশ্রুতি তিনি দিতে পারছেন না। তার অর্থ আবার সেই ‘শার্ট ডাউন’র ভূত।

আর সেটা হতে পারে ‘থ্যাঙ্কসলিভিংস’ ছুটির আগেই। অর্থাৎ, বছরের শুরুর মত বছরের শেষ দিকেও যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা ফের অচল হওয়ার শঙ্কায় পড়ল।

‘শাট ডাউন’ এড়ানোর চেষ্টা করবেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের লনে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, “আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আলোচনার ফল কী হবে এটা তার উপর নির্ভর করছে।”

প্রেসিডেন্টের এমন বক্তব্যে অনেকেরই ধারণা, বিরোধী ডেমোক্র্যাটরা যখন অভিসংশন তদন্ত নিয়ে বিস্তৃত পরিসরে এগুতে শুরু করছেন, ঠিক তখনই সরকার অচল করার ইঙ্গিত দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন ট্রাম্প।

সিনেটের বেশ কয়েক জন ডেমোক্র্যাট নেতা বিষয়টি নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, অভিশংসন তদন্ত থেকে জনগণের নজর ঘোরাতেই  ট্রাম্প ফের ‘শাট ডাউন’-এর পথে হাঁটতে পারেন।

সরকার অচল হয়ে পড়া বা ‘শাট ডাউন’ মানেই সরকারি কাজে নিয়োজিত কর্মীরা বেতন পাবেন না। গত বছর এবং এ বছরের শুরুতে আংশিক শাট ডাউনের ধাক্কা সামলাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

তবে এবার ভোট সামনে থাকায় পরিস্থিতি সে দিকে নাও গড়াতে পারেন বলে মনে করছেন অনেকে।