২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১২ সৈন্য নিহত

নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১২ সৈন্য নিহত ও আট জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 03:29 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

মঙ্গলবার দিবাগত রাতে হামলাটি চালানো হয় এবং ওই বন্দুকধারীরা জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

বুধবার এক রেডিও বিবৃতিতে এসব কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, “২৯-৩০ অক্টোবরের রাতে ডিফা অঞ্চলে সেনাবাহিনীর একটি অবস্থানে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায় যারা খুব সম্ভবত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সঙ্গে জড়িত।”

নাইজারের প্রতিবেশি নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ‘ইসলামি খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে এক দশক ধরে লড়াই করে আসছে বোকো হারাম। নাইজেরিয়ার প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনের অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে গোষ্ঠীটি প্রায়ই ওই দেশগুলোর সীমান্ত অঞ্চলে হামলা চালায়।