চীনের সাবেক প্রধানমন্ত্রী লি পেংয়ের মৃত্যু
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি পেং ৯০ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।
বেইজিংয়ে সোমবার সন্ধ্যায় অসুস্থতার কারণে তিনি মারা যান।লি পেং কী অসুখে ভুগছিলেন সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে তিনি ইতোপূর্বে ব্লাডার ক্যান্সারে ভুগেছিলেন।
১৯৮০ থেকে ৯০ এর দশকে লি পেং চীনের শীর্ষ কয়েকটি পদে আসীন ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
তবে ১৯৮৯ সালে চীনের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে লি পেংয়ের ভূমিকার কারণে তিনি ‘বেইজিংয়ের কসাই’ হিসাবে পরিচিতি পেয়েছিলেন।
