২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মার্কিন সেনার গাড়ি চাপায় কোমায় কিশোরী

মুলসমান ভেবে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পরিবারের উপর ইচ্ছা করে গাড়ি তুলে দেন যুক্তরাষ্ট্রের এক সাবেক সেনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2019, 09:21 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

ক্যালিফোর্নিয়ায় সানিভ্যালেতে মঙ্গলবার এ ঘটনার পর মাথায় গুরুতর আঘাত পাওয়া ১৩ বছরের কিশোরী ধৃতি কোমায় চলে গেছে।

গাড়ি চাপায় ধৃতির বাবা এবং নয় বছরের ভাই প্রখরও আহত হয়েছেন বলে শুক্রবার জানায় পুলিশ।

এ হামলায় মোট আট পথচারী আহত হয়েছেন বলে জানায় হিন্দুস্তান টাইমস। তাদের মধ্যে একজনের নাম রাজেশ নারায়ণ (৪৫)। ওই ব্যক্তি ধৃতির স্বজন কিনা তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

স্থানীয় টেলিভিশনে সানিভ্যালে পুলিশ প্রধান ফন এনগো বলেন, গাড়ি চালকের নাম আইজায়া পিপলস। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক এই সদস্য ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন।

“আইজায়া পিপলস ওই ব্যক্তিদের মুলসমান মনে করে ইচ্ছা করে তাদের উপর গাড়ি চালিয়ে দেন।”