২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলির অনুশীলনে টার্গেট করবিন, সমালোচনার মুখে ব্রিটিশ সেনারা

ব্রিটিশ সেনাদের গুলি চালানোর অনুশীলনের এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে টার্গেট করা হয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি প্রধান জেরেমি করবিনকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 11:43 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

করবিনের একটি ছবিকে লক্ষ্যস্থল বানিয়ে গুলি ছোড়ার অনুশীলন করতে দেখা গেছে ছত্রীসেনাদের। ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেনারা আইনপ্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

লেবারের এক মুখপাত্র এ আচরণকে উদ্বেগজনক এবং তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন। তবে সেনাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে- এ ব্যাপারে দলের আস্থা আছে বলেও জানান তিনি।

লেবারের সাবেক এক সেনা আইনপ্রণেতা ড্যান জার্ভিসও টুইটে ওই ঘটনা অত্যন্ত ‘লজ্জ্বাজনক এবং অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

ওদিকে, ব্রিটিশ এক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, “ঘটনাটি সত্য হয়ে থাকলে তা মেনে নেওয়া অসম্ভব। ঘটনাটি আমি খতিয়ে দেখছি।” ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রণালয় বুধবারই ভিডিওটির সত্যাসত্য খতিয়ে দেখতে তদন্ত শুরুর কথা জানিয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিওটি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এ আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করা হয়েছে।