২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলা সংকট: এবার গুইদোকে ইসরায়েলের সমর্থন

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে 'অন্তর্বর্তী প্রেসিডেন্ট' ঘোষণা করার পর এবার তাকে সমর্থন দিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jan 2019, 12:48 AM

Updated : 08 Apr 2022, 03:46 PM

রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ানি নেতানিয়াহু বলেছেন, “ভেনেজুয়েলায় নতুন নেতার স্বীকৃতিতে যুক্তরাষ্ট্র, কানাডা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের কাতারে যোগ দিয়েছে ইসরায়েলও।”

গত বুধবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোবিরোধী এক বিশাল সমাবেশে  বিরোধীদলীয় নেতা গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন।

এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অপরদিকে, রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।