২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সীমান্তরক্ষী অপহৃত

ইরান-পাকিস্তান সীমান্তে ১৪ ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2018, 01:47 PM

Updated : 08 Apr 2022, 07:10 PM

মঙ্গলবার ওই রক্ষীদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন তিনি, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ এ খবর জানালেও তার নাম উল্লেখ করেনি।

“লুলাকদান সীমান্ত এলাকায় ভোর ৪ট-৫টার দিকে এই ১৪ জনকে অপহরণ করা হয়,” ওই কর্মকর্তা এমনটি বলেছেন বলে প্রকাশিত উদ্ধৃতিতে বলা হয়েছে।

অপহরণকারীরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন তিনি, তবে বিস্তারিত আর কিছু জানাননি।

লুলাকদান ইরানের সিস্তান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তের একটি এলাকা।