২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-পাকিস্তান সীমান্তে ৪ জঙ্গিকে হত্যা

পাকিস্তান সীমান্তে চার জঙ্গিকে হত্যা করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Sep 2018, 03:28 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দক্ষিণপূর্বের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান সীমান্তে শুক্রবার চার জঙ্গিকে হত্যা এবং গুলিবিদ্ধ দুইজনকে আটকের কথা জানানো হয়।

দলের আরেক জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তান পালিয়ে গেছে বলেও জানানো হয়। এ ঘটনায় রেভল্যুশনারি গার্ডের কেউ হতাহত হয়নি।

শিয়া মুসলিম ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। সরকারের বৈষম্য নীতির শিকার হচ্ছেন অভিযোগ তুলে সুন্নি জঙ্গিদল প্রায়ই দেশটির সামরিক ও বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায়।

এক সপ্তাহ আগে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে রেভল্যুশনারি গার্ডের কুচকাওয়াজে জঙ্গি হামলায় ১২ সেনাসহ ২৫ জন নিহত হয়। আহত হয় আরও অর্ধশতাধিক মানুষ।

সুন্নি মুসলিম জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

ওই হামলার পর ইরান সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।

মাদক পাচার এবং বিচ্ছিন্নতাবাদী কয়েকটি জাঙ্গি দল সক্রিয় থাকায় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা চলছে।

ইরানের অভিযোগ, প্রতিবেশী পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

ইসলামাবাদ যদি জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয় তবে দেশটির জঙ্গি ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান।