২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওহাইওয় ব্যাংকে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে সিনসিনাটি শহরের একটি ব্যাংকে এক বন্দুকধারীরর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 10:00 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

ফাউন্টেইন স্কয়ারের কাছে ফিফথ থার্ড ব্যাংকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এলিয়ট ইসাক।

হামলাকারী লোডিং ডক দিয়ে ভবনটিতে প্রবেশ করে অফিস ভবনের লবিতে গিয়ে হামলা চালায়। ওই ব্যক্তি এক ডজনেরও বেশি গুলি ছুড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ব্যাংক ম্যানেজার ভবনের উপরের তলা থেকে গুলির শব্দ শুনতে পাওয়ার কথা সংবাদমাধ্যম সিএনএন কে জানিয়েছেন।

তবে গুলিতে কোনো পুলিশ কর্মকর্তা আহত হয়নি। হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তাও জানা যায়নি।

পুলিশ ফাউন্টেইন স্কয়ার এবং এর আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সেখানে লোক চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।