২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর গুঁতায় হাসপাতালে বিজেপি এমপি

গরুর গুঁতা খেয়ে ভারতের লোক সভা সদস্য বিজেপি নেতা লিলাধর বাঘলা হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তার পাঁজরের হাড় ভেঙ্গে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 07:36 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ৮৩ বছরের লিলাধর গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন।

ওই সময় হঠাৎ করেই একটি গরু তার দিকে তেড়ে আসে এবং তাকে প্রচণ্ড জোরে গুঁতা মারে।

এতে তিনি মাথায় আঘাত পান এবং তার পাঁজরের একাধিক হাড় ভেঙ্গে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন।

লোক সভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।