২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান তেল শোধনাগারে বিস্ফোরণে আহত ৮

জার্মানির দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 06:40 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

বিবিসি জানায়, মিউনিখ থেকে ৮০ কিলোমিটার উত্তরে  ওই তেল শোধনাগারটিতে স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আকাশে বিশালাকৃতির আগুনের কুণ্ডলী লাফিয়ে উঠতে দেখা গেছে।

কয়েক কিলোমিটার দূর থেকেও আগুন দেখা যাচ্ছে।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আশেপাশের এলাকা থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে শতাধিক ফায়ারফাইটার সেখানে কাজ করছেন। সেখানে আবারও বিস্ফোরণে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিস্ফোরণে কারণ এখন জানা যায়নি।

আহতদের মধ্যে তিনজন মাঝারি বা গুরুতর পর্যায়ে দগ্ধ হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

বায়ার্নঅয়েল গ্রুপের ওই তেল শোধনাগারে প্রায় আটশ কর্মী কাজ করেন।