২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজপেয়ীর দেহভস্ম ফেলতে গিয়ে নদীতে পড়লেন বিজেপি নেতারা

ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দেহভস্ম নদীতে ফেলতে গিয়ে ডুবতে বসেছিলেন উত্তর প্রদেশের জ্যেষ্ঠ বিজেপি নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 02:51 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

শনিবার সন্ধ্যায় রাজ্যের বাস্তি এলাকার একটি নদীতে তাদের বহনকারী নৌকাটি কাত হয়ে নেতারা নদীতে পাড়ে যান বলে জানিয়েছে এনডিটিভি।

ওই নৌকায় রাজ্য বিজেপির সাবেক প্রধান রামাপতি রাম ত্রিপাঠি, পার্লামেন্ট সদস্য হরিশ দ্বিবেদী, রাজ্য পরিষদের সদস্য দেইস রাম চৌধুরি, বিজেপির অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও পুলিশ সুপার দিলিপ কুমার ছিলেন বলে এনডিটিভিকে জানিয়েছে কয়েকটি সূত্র।  

অতিরিক্ত লোক বোঝাই ওই নৌকাটি একপাশে কাত হযে গেলে নেতারা পানিতে পড়ে যান। এসব বিশিষ্টজনদের উদ্ধারে উপস্থিত পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়েন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনাটি নদী তীরের কাছে হওয়ায় বড় কোনো ঘটনা ঘটেনি বলে বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন স্থানীয় জেলা হাকিম রাজ শেখর। যারা নদীতে পড়ে গিয়েছিল তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।