২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন ভ্রমণেও ব্যাগের ওজন নিয়ে কড়াকড়ি

ভারতে ট্রেনে গাদা গাদা ব্যাগ নিয়ে ভ্রমণের দিন শেষ। এবার বাড়তি ওজনের ব্যাগের জন্য বাড়তি অর্থ দেওয়ার পাশপাশি অতিরিক্ত ওজন বহন করলে গুনতে হবে জরিমানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:20 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

ট্রেনের কম্পাউন্ডগুলোতে ব্যাগের স্তুপের কারণে হাঁটাই দায়। এ নিয়ে অসংখ্য অভিযোগের ভিত্তিতে ‘ইন্ডিয়ান রেলওয়ে’ শক্ত হাতে তিন দশকের বেশি পুরনো ‘ব্যাগেজ অ্যালাউন্স রুল’ কঠোরভাবে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

ওই ‍রুল অনুযায়ী, স্লিপার শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে একজন যাত্রী যথাক্রমে ৪০ কেজি ও ৩৫ কেজি ওজন বহন করতে পারবেন।

এর বেশি ওজন বহন করতে হলে বাড়তি অর্থ দিতে হবে। যদিও সেটাও নির্দিষ্ট করে দেওয়া আছে, যথাক্রমে ৮০ কেজি ও ৭০ কেজি। আর এই বাড়তি ওজনের ব্যাগ দিতে হবে লাগেজ ভ্যানে।

কারো কাছে যদি এর চাইতেও বেশি ওজনের ব্যাগ পাওয়া যায় তবে তাকে ছয় গুণ বেশি অর্থ জরিমানা হিসেবে দিতে হবে বলে জানান রেলওয়ের এক কর্মকর্তা।

এই রুল আগেই ছিল। এখন শুধু কঠোরভাবে এর বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান রেলওয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক বেদ প্রকাশ।

বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ ওজনে যে ধরনের ব্যবস্থা আছে, রেলস্টেশন গুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

রেলওয়ে থেকে যাত্রীদের সঙ্গে রাখার ব্যাগের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মাপও দিয়ে দেওয়া হয়েছে। যা যথাক্রমে ১০০সেমি*৬০সেমি*২৫সেমি।

ভ্রমণের সময় এই আকারের ব্যাগ নিয়ে যাত্রীরা ট্রেনের কম্পাউন্ডে উঠতে পারবেন। এর চেয়ে বড় আকারের ব্যাগ লাগেজ ভ্যানে দিতে হবে।

এই রুল বাস্তবায়নে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত সবগুলো জোনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ‘ইন্ডিয়ান রেলওয়ে’।