২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায়ে আবারও রাজনীতিতে পাকিস্তানের খাজা আসিফ

দুই মাস আগে আদালতের রায়ে পার্লামেন্টে অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে রাজনীতিতে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jun 2018, 04:51 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

ইসলামাবাদ হাই কোর্ট গত এপ্রিলে আসিফকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করে আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

যার বিরুদ্ধে গত ২ মে আপিল করেন আসিফ। শুনানি শেষে আপিল বিভাগ শুক্রবার আসিফের বিরুদ্ধে দেওয়ার আগের রায় বাতিল করে দেন।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর আসিফ আগামী ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান তার এক আইনজীবী।

গত বছর সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ মিত্রদের একজন আসিফ।

আফিসের বিরুদ্ধে নওয়াজকে যে সাংবিধানিক আইনের ভিত্তিতে উৎখাত করা হয়েছিল সেটির প্রতি ‘সৎ’ না থাকা এবং সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

আগের রায় বাতিল করার পর এক টুইটে আসিফ বলেন, “আমার মত পাপীকে ঈশ্বর ক্ষমা করেছেন, ঈশ্বরের করুণা সীমাহীন। আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।”

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর জ্যেষ্ঠ নেতাদের একজন আসিফ পাকিস্তানের সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিদের একজন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও তিনি প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।