২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানে না ভারত

ভারত কেবল জাতিসংঘ নিষেধাজ্ঞাই মেনে চলে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো কোনো দেশের একতরফা পদক্ষেপ তারা মানে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2018, 10:07 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার সাংবাদিকদের একথা বলেছেন।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা কার্যকরের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভারতের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথাগুলো বলেন সুষমা।

২০১৫ সালের ওই চুক্তির আওতায় ইরানে স্থগিত থাকা নিষেধাজ্ঞাগুলো কিছুদিন আগেই পুনর্বহালের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি থেকে সরে গিয়ে ট্রাম্প এ ঘোষণা দেন। তবে চুক্তির অংশীদার অন্যান্য দেশ চুক্তিটি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো দেশের ক্ষেত্রেই নয়া দিল্লির অবস্থান নিরপেক্ষ।

তিনি বলেন, “ভারত শুধুমাত্র জাতিসংঘের  আরোপ করা নিষেধাজ্ঞাই অনুসরণ করে চলে। অন্য কোনো দেশের চাপিয়ে দেওয়া একতরফা নিষেধাজ্ঞা মানে না।”

ইরান ও ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্রতা দীর্ঘদিনের। ভারত যেসব দেশ থেকে তেল আমদানি করে ইরান তার অন্যতম।

সোমবার বিকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলের বিরুদ্ধে ভারতের সমর্থন আদায় করতে তিনি দিল্লি যাচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।