২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি হত্যায় সাবেক ইসরায়েলি পুলিশের ৯ বছরের জেল

ফিলিস্তিনের এক বিক্ষোভকারী কিশোরকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ইসরায়েলের আধাসামরিক পুলিশবাহিনীর এক সাবেক সদস্যের নয় মাসের কারাদণ্ড হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2018, 08:18 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

বুধবার জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় দেয়।

নয় মাসের কারাদণ্ড ছাড়াও বেন ডেরিকে ৫০ হাজার শেকেল (ইসরায়েলের মুদ্রা) জরিমানা করা হয়েছে।

২০১৪ সালের ১৫ মে পশ্চিমতীরের রামাল্লাহর বেইতুনিয়া চেকপোস্টের কাছে নিজ ভূমিতে ফেরত যাওয়ার দাবিতে একদল ফিলিস্তিনি বিক্ষোভ করছিল।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইসরায়েলি পুলিশ গুলি ছুড়লে ১৭ বছরের নাদিম নুয়ারার বুকে গুলি লাগে এবং সে মারা যায়।

যদিও ইসরায়েলি সেনাদের প্রতি বিক্ষোভকারীদের দিকে শুধুমাত্র রাবার বুলেট ছোড়ার স্পষ্ট নির্দেশ ছিল।

গুলিবিদ্ধ হয়ে নুয়ারা মারা যাওয়ার ঘটনায় তদন্তে তাদের পক্ষ থেকে কোনো গুলি চালানো হয়নি বলে দাবি করে ইসরায়েলি সেনারা।

পরে জানা যায়, সেনারা নয় বরং সীমান্ত পুলিশ বাহিনী রাবার বুলেটের পরিবর্তে ‘ভুলে’ গুলি চালায়।

বুধবারের রায়ে বিচারক বলেন, এ ঘটনায় ‘অবহেলার বিষয়টি সুস্পষ্ট এবং এ কারণে তাকে কারাভোগ করতে হবে’।

যদিও বাদী পক্ষের আইনজীবীরা ডেরির বিরুদ্ধে নরহত্যার অভিযোগ এনে সে অনুযায়ী শাস্তি কামনা করেছিলেন।

বুধবারের রায়ে ক্ষুব্ধ নুয়ারার বাবা রয়টার্সকে বলেন, “এভাবে ন্যায় বিচার হয় না। যদিও ইসরায়েলের আদালত আমার শহীদ ছেলেকে ন্যায়বিচার পাইয়ে দেবে এমনটি আমি কখনো আশা করিনি। তবে আমি আমার পক্ষে যতদূর সম্ভব প্রমাণ আদালতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি বিশ্বের সামনে ইসরায়েলের বিচারব্যবস্থার স্বরূপ তুলে ধরতে আমার সাধ্যমত চেষ্টা করেছি।”