২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

একদিনের সফরে আফগানিস্তানে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। সেখানে তাকে প্রেসিডেন্ট প্রাসাদে ঊষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আশরাফ ঘানি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2018, 07:00 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

শুক্রবার কাবুলে পৌঁছানোর পরপরই আব্বাসিকে গার্ড অব অনারও দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই আফগানিস্তানে আব্বাসির প্রথম সফর।

সফরকালে তিনি আফগান শান্তি প্রক্রিয়া এবং রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে আলোচনা করবেন।

আলোচনায় স্থান পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য, আফগান শরণার্থী প্রত্যাবর্তন এবং মাদক উৎপাদন ও বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো বিষয়গুলোও।

তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে কাবুলের জঙ্গি সমস্যার সমাধান খোঁজার উদ্যোগে সমর্থন ব্যক্ত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার আরো জোরদার করাও আব্বাসির এ সফরের লক্ষ্য।

তালেবানকে শান্তি প্রক্রিয়ায় সামিল হতে উদ্বুদ্ধ করতে এবং আফগানিস্তান সংকট সমাধানে আফগান সরকারের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেই আশা করছেন আফগান কর্মকর্তারা।