২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পার্লামেন্টে সন্দেহজনক প্যাকেট, দুইজন হাসপাতালে

ব্রিটিশ পার্লামেন্টে সন্দেহজনক একটি প্যাকেট খুঁজে পাওয়ার পর দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 11:15 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

সোমবার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

“বিশেষজ্ঞ কর্মকর্তারা প্যাকেটটি পরীক্ষা করছেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসে এক নারী ও এক পুরুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওয়েস্টমিন্সটারের উত্তর দিকে সন্দেহজনক প্যাকেটটি পাওয়ার খবর পুলিশকে দেওয়া হয় বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।

তবে এ ঘটনায় পার্লামেন্টের দৈনিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেন, “আমরা সন্দেহভাজন প্যাকেট পাওয়ার খবর পেয়েছি। পার্লামেন্ট খালি করা হয়নি। তবে যেখানে প্যাকেটটি পাওয়া গেছে ওই এলাকা পুলিশ ঘিরে রেখেছে।”