২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে পাকিস্তান’

স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ পাকিস্তান নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 12:50 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস এ তথ্য জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

শুনানিতে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান ধারবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে এবং নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এর মধ্যে স্বল্পপাল্লার কৌশলগত অস্ত্র, সাগরভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

নতুন ধরনের এসব পারমাণবিক অস্ত্রের কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন কোটস।

যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে থাকা পক্ষগুলোর মধ্যে আগামী বছরগুলোতে উত্তর কোরিয়াই বড় হুমকি হয়ে দেখা দিবে বলে কমিটির শুনানিতে বলেছেন তিনি।