২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্টাইনস ডে-তে গর্ভধারণ বাড়ছে যুক্তরাজ্যে

ভ্যালেন্টাইনস ডে-তে যুক্তরাজ্যে নারীদের গর্ভধারণের হার বাড়ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 12:00 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

দেশটির স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান উদ্ধৃত করে ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভ্যালেন্টাইনস ডে-তে গর্ভ ধারণের হার বড়দিন কে ছাড়াতে না পারলেও বেশ বেড়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ২০১৫ সালের তথ্যে দেখা যায়, অন্য সপ্তাহগুলোর চেয়ে ১৪ ফেব্রুয়ারিসহ আগে-পরের সাতদিন গর্ভধারণের হার ৫ শতাংশ বেশি।

এনএইচএস এর উপাত্ত বলছে, ভ্যালেন্টাইনস ডের চেয়ে বড়দিনে গর্ভধারণের হার এখনও বেশি। এছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি ঘটে।