২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

জাপানের কিউশু দ্বীপের সাগা এলাকায় সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2018, 07:13 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আবাসিক এলাকায় পড়লে সেখানে একটি বাড়িতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলের পাশেই একটি স্কুল ও একটি নার্সারি ছিল।

বিধ্বস্ত হেলিকপ্টারটির দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে’র খবরে দেখানো ছবিতে অগ্নিনির্বাপণ কর্মীদেরকে একটি বাড়ির ছাদ ও জানালার আগুন নেভাতে দেখা যায়। ওই বাড়ির স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।

এ ঘটনা আবাসিক এলাকার কাছে সেনাঘাঁটি তৈরির বিষয়টি নিয়ে জাপান সরকারকে আবারও ভাবিয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।