২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোর ছেলের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল আনহেল কাস্ত্রো ডায়াজ-বালার্ত, যিনি ফিদোলিতো নামেই পরিচিত ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 09:46 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

সাম‌্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রোর জীবনাবসান

কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফিদেলিতোর এই মৃত্যুর খবর দিয়েছে।

৬৮ বছর বয়সী ফিদেলিতো বিষণ্নতায় ভুগছিলেন বলে কিউবার সংবাদ মাধ্যম জানিয়েছে। এজন্য কয়েক মাস ধরেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। বৃহস্পতিবার আত্মহত্যায় তার জীবনের পালার সাঙ্গ ঘটে।

বাবার সঙ্গে চেহারায় মিল থাকার কারণে ডায়াজ বালার্তকে সবাই ফিদেলিতো (ছোট ফিদেল) ডাকত। কিউবার পরমাণু কর্মসূচির প্রধান ছিলেন তিনি।

Image
বাবা ফিদেল কাস্ত্রোর সঙ্গে এক বৈঠকে ফিদেলিতো (বাঁ থেকে দ্বিতীয়)- ছবি: রয়টার্স

বাবা ফিদেল কাস্ত্রোর সঙ্গে এক বৈঠকে ফিদেলিতো (বাঁ থেকে দ্বিতীয়)- ছবি: রয়টার্স

ফিদেলিতোর জন্ম ১৯৪৯ সালে; তার মা মার্তা ডায়াজ-বালার্ত। কিউবা বিপ্লবের আগে মার্তার সঙ্গে ফিদেলের বিয়ে হয়েছিল, তবে তা বেশিদিন টেকেনি। 

মায়ের সূত্রে যুক্তরাষ্ট্রে নির্বাসিত অনেক কিউবান ফিদোলিতোর আত্মীয়, যারা ফিদেল কাস্ত্রোকে শত্রুর চোখে দেখেন; এদের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য মারিও ডায়াজ-বালার্ত ও সাবেক কংগ্রেস সদস্য লিংকন ডায়াজ-বালার্তও রয়েছেন।

বাবার পথে হাঁটলেও ফিদেলের ছেলেদের কেউ রাজনীতিতে উচ্চাভিলাষ দেখাননি। তার ভাই টনি কাস্ত্রো বেইস বল খেলোয়াড় হিসেবেই বেশি পরিচিত। 

Image
কিউবার পরমাণু কর্মসূচির প্রধান ছিলেন ফিদেলিতো- ছবি: রয়টার্স

কিউবার পরমাণু কর্মসূচির প্রধান ছিলেন ফিদেলিতো- ছবি: রয়টার্স

বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করা ফিদেলিতো নিজে ছিলেন পদার্থবিদ। কিউবান একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কিউবার পরমাণ কর্মসূচির প্রধান ছিলেন ফিদেলিতো, তবে এই পদ থেকে তার বাবাই তাকে সরিয়ে দিয়েছিলেন।

বাবার মৃত্যুর এক বছরের পার হওয়ার পরপরই মৃত্যুর পথ বেছে নিলেন ফিদেলিতো।