মালিতে বন্দুকধারীদের হামলায় ১৪ সৈন্য নিহত
মালির উত্তরাঞ্চলীয় টিম্বুকটুর কাছে সামরিক বাহিনীর একটি শিবিরে বন্দুকধারীরা হামলা চালিয়ে অন্ততপক্ষে ১৪ সৈন্যকে হত্যা করেছে।
শনিবার সকালে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হামলাকারীদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন তারা।
তাদের মধ্যে একজন বলেন, “ভোর প্রায় ৬টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা সুম্পির ওই পোস্টটিতে হামলা চালায়। এতে ১৪ জন নিহত, ১৭ জন আহত ও দুই শত্রু নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
