সেলফি তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু
ভারতের উড়িষ্যায় ‘সেলফি’ তুলতে গিয়ে নদীতে পড়ে এক নারী ও তার ৫ বছর বয়সী ছেলে ডুবে মারা গেছে।
এনডিটিভি জানায়, মঙ্গলবার ওই নারী পরিবারের সঙ্গে উড়িষ্যার রায়গড় জেলার নাগাবলি নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন।
দুই ছেলেমেয়েকে নিয়ে নদীর কিনার ঘেঁষা একটি পাথরের উপর দাঁড়িয়ে ছবি তোলার সময় তিনজনই পিছলে নদীতে পড়ে যায় বলে জানান রায়গড় থানার পুলিশ কর্মকর্তা রবি পাত্র।
“স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করতে পারলেও মা ও ছেলে ডুবে যায়।”
ওই দিনই মা জে শান্তির (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন ছেলে আকিলের (৫) লাশ জেলেদের জালে আটকা পড়ে বলেও জানান রবি।
