ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে নিহত ২৭
ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও ২০ জন।
ঘূর্ণিঝড় ডামরির প্রভাবে শনিবার দেশটির একাধিক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানায় বিবিসি।
৪০ হাজারের বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
ঝড়ের কারণে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপকূলীয় নগরী ডা নাং থেকে ৫০০ কিলোমিটার দূরে নহা ট্রাং শহর ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সপ্তাহের শেষে ডা নাংয়ে এশিয়া-প্যাসেফিক ইকোনোমিক কর্পোরেশনের (এপেক) সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞারা জানান, গত কয়েক দশকের মধ্যে এটি ছিল ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
সাধারণত দেশটির উত্তরাঞ্চলে এ ধরনের ঝড় বেশি আঘাত হানে।
