২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারের গঙ্গা ঘাটে পদদলিত হয়ে নিহত ৩

ভারতের বিহার রাজ্যের বেগুসরাই জেলার গঙ্গা নদীর তীরবর্তী সিমারিয়া ঘাটে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে তিনজন নিহত ও বহু আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 12:46 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

বৃহস্পতিবার সকালে কার্তিক পূর্ণিমা উদযাপন উপলক্ষে ওই ঘাটে জড়ো হওয়া লোকজনের মধ্যে শুরু হওয়া হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

কার্তিক পূর্ণিমায় গঙ্গার জলে ডুব দিয়ে ‘পবিত্র’ হতে কয়েক হাজার পুণ্যার্থী ওই ঘাটে জড়ো হয়েছিল। এ সময় ‘গুজবের কারণে’ সেখানে হুড়োহুড়ি শুরু হয় বলে জানিয়েছেন বেগুসরাইয়ের পুলিশ কর্মকর্তারা।  

এক টুইটে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদব বলেছেন, “কার্তিক পূর্ণিমা পুণ্যস্নানের সময় গঙ্গার ঘাটে পদদলনের ঘটনা শুনে মনঃক্ষুণ্ণ হয়েছি। ভীড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের মনোযোগ দেওয়া উচিত ছিল।”