ইরান পরমাণু চুক্তির প্রতিশ্রুতি পূরণ করছে: আইএইএ
বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তির আওতায় ইরান তার প্রতিশ্রুতি পূরণ করছে। অস্ত্রপরিদর্শকরাও যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনও সমস্যা বোধ করছে না।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়ো আমানো সোমবার একথা বলেছেন।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে সেকথা আইএইএ বলতে পারে।”
রোববার ইরান সফরের পর আবু ধাবির ওই সংবাদ সম্মেলনে আমানো একথা বলেন।
ইরানে বৈঠককালে তাদেরকে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো মেনে চলার অনুরোধ জানানো হয়েছে এবং তারা নির্বিঘ্নেই তাদের দায়িত্ব পালন করছে বলে জানান আমানো।
