২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক প্রধানকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধার ব্যাখ্যা চায় ইন্দোনেশিয়া

আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরও ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছে জাকার্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 08:15 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

বিষয়টি নিয়ে জাকার্তায় নিয়োজিত মার্কিন উপ-রাষ্ট্রদূত সরকারিভাবে ক্ষমা চাওয়ার পরও ইন্দোনেশিয়া এর বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।

ঘটনাটি নিয়ে ইন্দোনেশিয়ায় ক্ষোভ বাড়ছে।

ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার  জেনারেল গাতোত নুরমানটিওর কাছে যুক্তরাষ্ট্রের ভিসা এবং একটি সম্মেলনে যোগ দেওয়ার সরকারি আমন্ত্রণপত্র থাকার পরও তাকে শনিবার আমিরাতের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।

এ ঘটনার জন্য পরে ক্ষমা চাইলেও সন্তষ্ট হয়নি ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেনতো মারসুদি বলেছেন, তিনি জাকার্তার উপ মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে ক্ষমার বিষয়টি মেনে নিলেও এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যার জন্য অপেক্ষা করছেন।

মার্কিন দূতের সঙ্গে সাক্ষাতের পর মারসুদি সাংবাদিকদের বলেন, “আমরা এখনও বিষয়টি স্পষ্ট করে জানার অপেক্ষায় আছি বলে তাদেরকে জানিয়েছি। এমন ঘটনা কেন ঘটল সে ব্যাখ্যা পেতে চাই।”