২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

আইভরি কোস্টের আদিবজানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চারজনের  মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ছয়জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Oct 2017, 05:33 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

কার্গো উড়োজাহাজটিতে মোট ১০ জন আরোহী ছিল।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদিবজান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার এ দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে বিমানবন্দরের কাছে সমুদ্র ও সৈকতে ছড়িয়ে পড়ে।

মারা যাওয়া সবাই মলডোভের নাগরিক। আহতদের মধ্যে চারজন ফরাসি ও দুইজন মলডোভান।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ সরিয়ে নেওয়ার কথা রয়টার্সকে জানিয়েছিলেন ওই প্রত্যক্ষদর্শী। উড়োজাহাজের ধ্বংসস্তুপের মধ্যে আরও দুইটি মৃতদেহ দেখার কথাও বলেন তিনি।

ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাতের মধ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছিল রয়টার্স।

উড়োজাহাজটিতে করে ফ্রান্সের সেনাদের জন্য রসদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্থানীয় একটি টেলিভিশনকে জানান এক নিরাপত্তা কর্মকর্তা।