২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনাইয়ে বোমা হামলায় ১৮ মিশরীয় পুলিশ নিহত

সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহরের ওপর ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় অন্তত ১৮ পুলিশ নিহত এবং তিনজন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Sep 2017, 09:15 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

সিনাই উপদ্বীপ বিদ্রোহী তৎপরতায় গোলযোগপূর্ণ। উত্তর সিনাই প্রদেশের রাজধানী আরিশ এর কাছে হামলাটি হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা। বিস্ফোরণে এক  ব্রিগেডিয়ার জেনারেল তার পা হারিয়েছে।

জঙ্গিরা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে তিনটি সশস্ত্র যানসহ একটি গাড়ি ধ্বংস করে। হামলা থেকে পরে গোলাগুলি ছড়িয়ে পড়ে। জঙ্গিরা এম্বুলেন্স কর্মীদের দিকেও গুলি ছুড়ে। এতে চারজন আহত হয়।

আমাক বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। সিনাইয়ে এ জঙ্গি গোষ্ঠীটি বিদ্রোহী তৎপরতা চালিয়ে আসছে।

২০১৩ সাল থেকে তাদের হামলায় সিনাইয়ে শত শত সেনা ও পুলিশ নিহত হয়েছে। গত জুলাইয়ে সিনাইয়ের দুটি সামরিক তল্লাশিকেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৩ মিশরীয় সেনা নিহত হয়। কয়েকবছরের মধ্যে সেনাবাহিনীর ওপর এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।