অস্ট্রিয়ায় খাদে পড়ে পাঁচ পর্বতারোহী নিহত
অস্ট্রিয়ার সালজবার্গ প্রদেশে পাহাড়ের খাদে পড়ে পাঁচ পর্বতারোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার সালজবার্গের দক্ষিণপশ্চিমাঞ্চলের পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুযায়ী, পর্বতারোহীরা একে অপরের সঙ্গে দড়ি বেঁধে পাহাড় চড়ছিলেন বলে জানায় রেড ক্রস।
উদ্ধারকাজের জন্য পাঁচটি হেলিকপ্টার ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
হতাহতরা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
