২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2017, 09:00 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

শুক্রবারের জামাতে এ হামলার সময় অন্যান্য হামলাকারীরাও মসজিদ ভবনে তান্ডব চালিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) অতীতে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের ওপর হামলা চালিয়ে এসেছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তাদের অন্তত ২ জন পুলিশ। আহত হয়েছে আরও ৮ জন।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, হামলাকারীরা গ্রেনেড ছুড়েছে। তবে পুলিশ বলছে, এক আত্মঘাতী হামলাকারী মসজিদের প্রবেশপথে নিজেকে উড়িয়ে দিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী অবশ্য হামলাকারীকে বিস্ফোরক বেল্ট পরে থাকতে এবং গেটের রক্ষীদেরকে গুলি করে মারতে দেখার কথা জানিয়েছেন।