২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ফের ট্রেন দুর্ঘটনা, আহত ৫০

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 09:42 AM

Updated : 12 Apr 2022, 12:12 AM

বুধবার ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের নর্থ সেন্টাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা।

চলতি সপ্তাহে ভারতের এ রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটল। এর আগে শনিবার রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন।