শিকাগোয় খুনের দায়ে অধ্যাপক ও অক্সফোর্ডের কর্মকর্তা অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের শিকাগোয় ২৬ বছর বয়সী এক যুবককে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ট্রেন্টন কর্নেল-ডুরানলাউ নামের ওই যুবককে ২৭ জুলাই অধ্যাপক উয়িনড্যাম ল্যাথামের (৪২) ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়, জানিয়েছে বিবিসি ও শিকাগো ট্রিবিউন।
ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায়, কর্নেল-ডুরানলাউয়ের পিঠে, বুকে, কাঁধে ও পেটে ৪৭ বার ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের পর তার বাহু, থুতনি, গলা, হাত ও কব্জি কেটে দেওয়া হয়।
নিহতের দেহে মেথামফেটামিন মাদক ও অ্যালকোহল পাওয়া যায়।
নিহত ট্রেন্টন কর্নেল-ডুরানলাউ (২৬)।
ঘটনার পর অভিযুক্ত দুইজন আটদিন পালিয়ে ছিলেন। দুই সপ্তাহ আগে তারা ক্যালিফোর্নিয়ায় আত্মসমর্পন করেন। শুক্রবার রাতে তাদের শিকাগোতে ফিরিয়ে আনা হয়।
ফিরিয়ে আনার পর এই দুইজনের বিরুদ্ধে প্রথম মাত্রার খুনের অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
নিহত হেয়ার স্টাইলিস্ট ডুরানলাউয়ের সঙ্গে ল্যাথামের ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর ওয়ারেনকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কোষাগার সহকারীর পদ থেকে বরখাস্ত করা হয়। ইলিনয়ের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞানের অধ্যাপক উইন্ডহ্যাম ল্যাথামকেও বরাখাস্ত করা হয়েছে।
বিচার শুরু হলে নিজেকে নির্দোষ দাবি করে ল্যাথাম আদালতে আবেদন করবেন বলে তার আইনজীবির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
