২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাছ থেকে প্রথম জিকা ভাইরাসের টিকা আবিষ্কার

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এই প্রথম গাছ থেকে জিকা ভাইরাসের টিকা আবিষ্কার করেছেন। তামাক গাছকে কাজে লাগিয়ে এটি তৈরি করা হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 10:01 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

এ টিকা এ পর্যন্ত আবিস্কৃত জিকা ভাইরাসজনিত রোগের অন্যান্য ওষুধের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সস্তা এবং সহজে উৎপাদনযোগ্য বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

তারা জানান, ইঁদুরের ওপর এ টিকা পরীক্ষায় বিভিন্ন ধরনের জিকা ভাইরাসের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ক্ষমতায় ১শ’ ভাগ সাফল্য এসেছে।

টিকাটি অনেক বেশি নিরাপদ। এর উৎপাদন খরচও অন্যান্য বিকল্প প্রতিষেধকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম এবং বেশ কার্যকরীও, বলেন অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান গবেষক কিয়াং শন চেন।

জিকা ভাইরাসের বহিরাবরণে থাকা একটি প্রোটিনকে লক্ষ্য করেই টিকাটি তৈরি করা হয়েছে। প্রোটিনটিকে ভাইরাসমুক্ত করে তুলে সেটি দিয়েই আক্রান্ত মানুষকে জিকামুক্ত করা যেতে পারে।

টিকাটি দেহের রোগ প্রতিরোধে কতটা সাড়া দেয় সেটি দেখতেই এর পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন গবেষক চেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ভাইরাসটি সক্রিয় থাকা অবস্থায় এ টিকা অতটা নির্ভরযোগ্য নাও হতে পারে এবং মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টিরও আশঙ্কা আছে।

যে কোনও জিকা ভাইরাসের টিকারই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। বিশেষ করে গর্ভবতী যেসব নারীর এ টিকা দরকার তাদের স্বাস্থ্যের জন্য এটি নিরাপদ হওয়া উচিত  বলে জানান চেন। তিনি বলেন, টিকাটি ১শ’ ভাগ নিরাপদ এবং কার্যকরী হওয়া চাই।

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জিকা ভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে। জিকা ভাইরোস প্রথম আফ্রিকায় ধরা পড়ার পর এটি দ্রুতই ছড়িয়ে পড়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে।

জিকা ভাইরাস মূলত মশা থেকে ছড়ায়। মশাবাহিত এ ভাইরাসে গর্ভবতী নারীরা আক্রান্ত হলে তাদের শিশু বিকৃত মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।