২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুদ্ধরিবতি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-রাশিয়া-জর্ডান

সিরিয়ায় ছয়বছরের গৃহযুদ্ধে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি লড়াইক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জর্ডান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2017, 12:51 AM

Updated : 11 Apr 2022, 11:54 PM

এ যুদ্ধবিরতি রোববার থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং জর্ডানের পেট্রা সংবাদ সংস্থা।

সিরিয়ার যুদ্ধক্ষেত্রের খুবই জটিলতাপূর্ণ একটি জায়গায় এ যুদ্ধবিরতি করা হচ্ছে। জর্ডানের নিরাপত্তায় এর প্রভাব পড়বে।

এলাকাটির নিরাপত্তা কে নিশ্চিত করবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের মধ্য দিয়েই চুক্তিটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টিলারসন।

তাছাড়া, সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একযোগে কাজ করতে পারার প্রথম আভাসও এ যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে বলেই টিলারসন মন্তব্য করেন।