২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ক্ষুধার্তদের জন্য রাস্তায় ফ্রি রেফ্রিজারেটর

সৌদি আরবের প্রায় প্রতিটি মসজিদের পাশে স্থানীয় প্রশাসন থেকে রেফ্রিজারেটর রাখা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে স্বেচ্ছায় বাসা-বাড়ি বা হোটেলের অতিরিক্ত খাবার মুসাফির, পথিক বা গরিব-দুঃখীদের জন্য রাখার আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 10:15 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, শহরের আধুনিক ফ্ল্যাটবন্দি জীবনে অনেক মানুষ খাবার দান করতে চান। কিন্তু সামর্থ্য থাকার পরও তারা সেটা করতে পারছেন না। এ কারণে প্রশাসন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব রেফ্রিজারেটরে রাখা খাবার যে কেউ ইচ্ছামত খেতে পারবেন।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি মো. শফি উল্লাহ বলেন, “মসজিদের পাশে রাখা এ ফ্রিজগুলোতে স্থানীয় লোকজন তাদের বাসার অতিরিক্ত খাবার রেখে যাচ্ছে। আগে তারা রাতের বাড়তি খাবার অনেক সময় নিজেদের ফ্রিজে জায়গা না হওয়ায় ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হতেন।”

“রেফ্রিজারেটরে থাকার কারণে এখন ওইসব খাবার দীর্ঘক্ষণ ভাল থাকছে এবং যাদের খাবার ক্রয় করে খাওয়ার সামর্থ্য নেই তারা সেখান থেকে খাবার খেতে পারছেন।”

এর আগে দুবাইয়ে রমজান মাসে রোজাদারদের জন্য ‘রমজান ফ্রিজ’ চালু করা হয়েছিল। সবার জন্য উন্মুক্ত এসব ফ্রিজ থেকে লোকজন ইচ্ছেমতো খাবার নিয়ে খেয়ে পারতেন। পুরো দুবাই জুড়ে এমন ১৫০টি ফ্রিজ রাখা হয়েছিলো।

জানা গেছে, ২০১৬ সালে রমজান মাসে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় ফিকলা ইয়েল নামে এক ব্যক্তি রোজদারদের জন্য তার বাসার সামনে একটি রেফ্রিজারেটরে খাবার ও পানি রেখে দিতেন। তারা দেখাদেখি আরও কয়েকজন নিজেদের বাসার সামনের রেফ্রিজারেটরে খাবার ও পানি রাখা শুরু করেছিলেন।