২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে জিম্মির ভিডিও প্রকাশ করল আল কায়েদা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মালি সফরের প্রাক্কালে সেখানকার আল-কায়দা সংশ্লিষ্ট একটি জঙ্গি দল তাদের হাতে বন্দি কয়েকজন বিদেশি জিম্মির ভিডিও প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

বিবিসি জানায়, জিম্মিদের মধ্যে ফ্রান্সের একজন এনজিও কর্মী, অস্ট্রেলিয়ার একজন সার্জন এবং কলম্বিয়ার একজন নান রয়েছেন।

ভিডিওতে বলা হয়, এই জিম্মিদের মুক্তির জন্য ‘সত্যিকারের’ আলোচনা হয়নি।

জঙ্গিবাদের বিরুদ্ধে আঞ্চলিক বাহিনী ব্যবহারের জন্য পশ্চিমা সমর্থন আরও সুদৃঢ় করতে মালি সফরে গেছেন ম্যাক্রোঁ।

রাজধানী বামাকোতে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্স এবং ‘সাহেল জি৫’ (মালি, বুরকিনা ফাসো, চাদ, মৌরিতানিয়া ও নাইজার) সন্ত্রাসী, দুর্বৃত্ত ও খুনিদের সমূলে উৎপাটন করতে একসঙ্গে কাজ করবে।”

ফরাসি এনজিও কর্মী সোফি পেথঁকে গত ডিসেম্বরে গাও শহর থেকে অপহরণ করা হয়। তিনি সেখানে মারাত্মক অপুষ্টির শিকার শিশুদের নিয়ে কাজ করতেন।

ভিডিওতে বলা হয়, সোফি পেথঁ আশা করছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করবেন।

এ বিষয়ে ম্যাক্রোঁ বলেন, “যারা সোফি পেথঁকে আপহরণ করছে তাদের নির্মূল করতে ফ্রান্স সর্বশক্তি নিয়োগ করবে।”