ইরানে হামলার ঘটনায় আটক ৪১
ইরানের পার্লামেন্ট এবং খোমেনির মাজারে গত বুধবারের হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪১ জন আটক হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই হামলায় ১৭ জন নিহত হয়। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে।
ইরানের রাষ্ট্রীয় টিভি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজনদের পরিবারের সহায়তায় আইএসের হামলায় জড়িত ৪১ জনকে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রচুর নথিপত্র ও অস্ত্রও।
