২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের শিরাজে সুপারমার্কেটে বিস্ফোরণে আহত ৩৭

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের এক সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jun 2017, 02:31 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

এ বিস্ফোরণের কারণ খোঁজা হচ্ছে বলে শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

শনিবার মধ্যরাত পৌঁনে ১টায় শহরের হাইপারমার্কেট সেন্টারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের কারো অবস্থা সঙ্কটজনক নয় বলে ফার্স প্রদেশের মেডিক্যাল ইমার্জেন্সি কেন্দ্রের প্রধান জানিয়েছেন।

আইআরএনএ-র প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি যথেষ্ট শক্তিশালী ছিল এবং এর শব্দ শিরাজের অধিকাংশ এলাকা থেকে শোনা গেছে। বিস্ফোরণে সুপারমার্কেটটির দেয়ালগুলো ভেঙে পড়েছে।

শিরাজের দমকল বিভাগের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিস্ফোরণের পর মার্কেট ভবনটি খালি করে বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু করেছেন বিশেষজ্ঞরা।