২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ২০

ইরাকের রাজধানী বাগদাদে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 May 2017, 02:51 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সোমবার মধ্যরাতের পরপর রাজধানীর বানিজ্যিক জেলা কারাদায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়।

ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

কয়েক ঘণ্টা পর কার্খ জেলায় দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অন্তত সাত জন নিহত এবং ৩৮ জনের বেশি মানুষ আহত হয়।

এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

গত বছর জুলাইয়ে কারাদায় ট্রাক বোমা হামলায় ৩২৪ জন প্রাণ হারায়। যা ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।