২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া তরমুজের দাম ১২ লাখ টাকা!

অকল্পনীয় হলেও সত্য, জাপানে এক জোড়া তরমুজ ১২ লাখ টাকায় বিক্রির খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2017, 09:16 PM

Updated : 11 Apr 2022, 11:39 PM

শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের হোক্কাইডো প্রদেশে স্থানীয় এক বাজারে এই চড়া মূল্যে তরমুজ বিক্রির ঘটনা ঘটেছে।

মৌসুমের শুরুতে হোক্কাইডো প্রদেশে সাপ্পারোর কেন্দ্রীয় এক ঐতিহ্যবাহী বাজারে বিভিন্ন জায়গা থেকে তরমুজ আমদানি হয়।

আর বাজারে ওঠে ৫৮০ টি তরমুজ। কুরাসিগে সোতেন নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠান তরমুজ দুইটি কিনে নেয়। ইয়োবারি শহর থেকে এ তরমুজ আনা হয়েছিল।

ক্রেতাদের দাম আকৃষ্ট করতে রাখা হয় নিলামের ব্যবস্থা। সর্বোচ্চ ডাকে জাপানি মুদ্রায় দেড় মিলিয়ন ইয়েন বা ১২ লাখ টাকায় কুরাসিগের প্রধান কর্মকর্তা কাজু ওতারি তরমুজ কেনার পর সাংবাদিকদের বলেন, আমি খুবই আনন্দিত যে মৌসুমের শুরুতে এত বেশি দামে তরমুজ কিনতে পেরেছি।

তরমুজটি যে এলাকায় উৎপাদিত হয়েছে সেই ইয়োবারির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তরমুজ বিলি করে দেওয়া হবে। যাতে  শিশুরা আনন্দ করে তরমুজ খেতে পারে।

ইয়োবারি সিটির মেয়র নোমচু সুজুকি বলেন, এত বেশি দামে তরমুজ কেনার পর স্থানীয়দেরকে তা উৎসর্গ করার এমন ঘটনা বিরল। আমি মনে করি বাচ্চারা অনেক মজা পাবে।