রোমে জোড়া বোমা বিস্ফোরণ
ইতালির রোমে একটি ডাকঘরের কাছে জোড়া বোমা বিস্ফোরণ হয়েছে।
শুক্রবারের ওই বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরএআইর ওয়েবসাইটে বলা হয়, “রোমা জোড়া বোমা বিস্ফোরণ…প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী কেউ হতাহত হয়নি। শুধু একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’ বলে জানিয়েছেন একজন উদ্ধারকর্মী।
বিস্ফোরণের পর নিরাপত্তার খাতিরে কাছের ঘোড়দৌড়ের মাঠ ‘সার্কাস ম্যাক্সিমাস’ বন্ধ করে দেওয়া হয়।
আরএআই জানায়, ডাকঘরের পাশে গাড়ি রাখার স্থানে ওই বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে দুইটি ডিভাইস উদ্ধার করা হয়েছে।
বোমা দুইটি লেটার বোমা বা এ ধরনের কিছু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
