উত্তর কোরিয়ায় আরেক মার্কিন নাগরিক গ্রেপ্তার
উত্তর কোরিয়া রাষ্ট্রবিরোধী তৎপরতার সন্দেহে আরেক মার্কিন নাগরিককে আটক করেছে।
খবরটি নিশ্চিত হলে এটি হবে উত্তর কোরিয়ায় চতুর্থ মার্কিন নাগরিক আটকের ঘটনা।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম হক-সং নামের এই মার্কিন নাগরিক পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি (পিইউএসটি) তে কাজ করতেন। ৬ মে তাকে আটক করা হয়।
অন্য তিন মার্কিন নাগরিক এখনও উত্তর কোরিয়ায় আটক আছে। এর মধ্যে আছেন কিম স্যাং-ডাক। তিনি পিইউএসটি তে শিক্ষকতা করতেন।
যুক্তরাষ্ট্র অতীতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নাগরিকদেরকে দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহারের জন্য আটক করার অভিযোগ করে এসেছে।
কেসিএনএ বলেছে, সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান আটক মার্কিন নাগরিক কিম হক-সং এর বিরুদ্ধে অপরাধের অভিযোগের পূর্ণ তদন্ত করছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি বার্তা সংস্থাটি।
