ক্যামেরাবন্দি মৃত্যুমুহূর্ত
আফগানিস্তানে এক বিস্ফোরণে নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তটি ক্যামেরাবন্দি করে গেছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন আলোকচিত্রী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ২ জুলাই প্রশিক্ষণের সময় একটি মর্টার শেল বিস্ফোরিত হলে ২২ বছর বয়সী আলোকচিত্রী হিলডা ক্লেটন এবং চার আফগান সৈনিক নিহত হন।
২২ বছর বয়সী ক্লেটন ছিলেন ভিজুয়াল ইনফরমেশন স্পেশালিস্ট
যে আফগান সৈনিককে হিলডা ক্লেটন প্রশিক্ষণ দিচ্ছিলেন, তার ক্যামেরার একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেই আফগানও বিস্ফোরণে নিহত হন।
এই ছবিটি এক আফগান সৈনিকের ক্যামেরায় ধরা পড়ে, তিনিও নিহত হন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর একটি আলোকচিত্র পুরস্কার চালু করেছে হিলডা ক্লেটনের নামে।
