২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইহুদি বসতি অনুমোদন করল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে দুই দশকের মধ্যে প্রথম নতুন ইহুদি বসতি অনুমোদন করেছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 06:49 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

বিবিসি জানায়, ফিলিস্তিনের নাবলুস শহরের কাছে ‘গিউলাট জিইওন’ পর্বতচূড়ায় বাড়ি নির্মাণের পদক্ষেপ বৃহস্পতিবার সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

এ বসতিতে ৪০ টি পরিবার থাকবে। এ পরিবারগুলোকে অনুমোদনহীন বসতি থেকে উচ্ছেদ করে পশ্চিম তীরের বসতিতে বসানো হচ্ছে।

ফিলিস্তিন কর্মকর্তারা এ পদক্ষেপের নিন্দা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বসতি নির্মাণে সংযত থাকতে বলার পরও ইসরায়েল এ পদক্ষেপ নিল।

ট্রাম্প জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃপক্ষ এ পর্যন্ত বিদ্যমান ইহুদি বসতিগুলোতে হাজার হাজার নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।