২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ নীতি চালুর পর সবাই ভিসা পাবে, বললেন ট্রাম্প

‘একস্ট্রিম ভেটিং মেজার্স’ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ শান্ত করার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ৯০ দিনের মধ্যে একটি নিরাপদ নীতি প্রণয়নের পর ফের সব দেশের নাগরিকদের ভিসা দেওয়া শুরু হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jan 2017, 10:57 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ট্রাম্পের ‘একস্ট্রিম ভেটিং মেজার্স’ এরআওতায় ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।

এর বাইরে অভিবাসন সীমিত করতে শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশে চার মাস কোনও শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

ট্রাম্পের এ পদক্ষেপের পর নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলোর বেশ কিছু মানুষ যুক্তরাষ্ট্রে উপস্থিত হয়ে বিমানবন্দরে আটকা পড়েন। এসবের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিমানবন্দরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

রোববার সন্ধ্যায় এক টুইটে ট্রাম্প বলেন, “স্পষ্টত এটি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা নয়, মিথ্যা প্রতিবেদনগুলোতে গণমাধ্যম যা বলছে তা নয়। এটি ধর্মের বিষয়ও নয়- এটি সন্ত্রাসের এবং আমাদের দেশকে নিরাপদ রাখার বিষয়। বিশ্বে ৪০টিরও বেশি মুসলিম প্রধান দেশ আছে, এই আদেশের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়নি।”

“আগামী ৯০ দিনের মধ্যে সবচেয়ে নিরাপদ নীতি পরীক্ষা এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে পারলেই সব দেশকে ভিসা দেওয়া শুরু করব আমরা।”