২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে পন্ড রাশিয়া-তুরস্কের সিরিয়া অস্ত্রবিরতি

সিরিয়ার পশ্চিমাঞ্চলে সংঘর্ষ, গোলাবর্ষণ এবং বিমান হামলায় পন্ড হয়েছে রাশিয়া ও তুরস্ক সমর্থিত অস্ত্রবিরতি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2016, 10:51 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

প্রায় ৬ বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার সূচনা করার লক্ষ্য নিয়ে এ যুদ্ধবিরতিতে একমত হয়েছিল দু’দেশ।

তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণা করেন।

সে অস্ত্রবিরতি মধ্যরাতে কার্যকরও হয়। কিন্তু এর প্রায় সঙ্গে সঙ্গেই সংঘর্ষ শুরু হওয়ার কথা জানায় বিদ্রোহীরা ও যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষকরা। ওদিকে, যুদ্ধবিমানগুলো দেশের উত্তরপশ্চিমের এলাকাগুলোতে বোমাবর্ষণ করায় শুক্রবার বেলা গড়ালে সহিংসতা শুরু হয়।