আর যুদ্ধ নয়: জাপানের প্রধানমন্ত্রী
ঐতিহাসিক পার্ল হারবার সফরকালে জাপান আর কখনো যুদ্ধে জড়াবে না বলে অঙ্গীকার করেছেন সফররত প্রধানমন্ত্রী শিনজো আবে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হাওয়াই দ্বীপপুঞ্জে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জাপানের প্রধানমন্ত্রী।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সৈন্যদের আক্রমণে ২৩০০ মার্কিন নৌ সেনা ও কয়েক ডজন জাপানি সৈন্য নিহত হওয়ার পর থেকে দুই দেশই বিষয়টিকে ক্ষোভের চোখে দেখছিল।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে শিনজো আবের এই সফর চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করা হয়েছিল।
মঙ্গলবার হনলুলুতে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করেন। এই সময় তার সাথে ছিলেন জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী ইনেদা, পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাসহ ঊধর্ধ্বতন কর্মকর্তারা।
ওই হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২,৩০০ কর্মী নিহত ও ঘাঁটিতে থাকা আটটি যুদ্ধজাহাজের সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, এর মধ্যে চারটি ডুবে যায়।
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো তখন সাগরে থাকায় সেগুলো রক্ষা পায়।
জাপানের এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলছে, পার্ল হারবারে যুদ্ধের সময় অর্ধলাখ মানুষ নিহত হন।
ওই হামলার পর এই প্রথম দুটি দেশের শীর্ষ দুইনেতা একসঙ্গে পার্ল হারবার পরিদর্শন করলেন।
১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি সই করতে সান ফ্রান্সিসকো যাওয়ার পথে ও ফেরার সময় প্রথম জাপানি নেতা হিসেবে পার্ল হারবার পরিদর্শন করেছিলেন শিগুরো ইয়োশিদা।
সফরে শিনজো আবে হাওয়াই দ্বীপে বসবাসরত জাপানি অভিবাসীদের অনুষ্ঠানেও যোগ দেবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায় বিশ্বের প্রথম আনবিক বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র। ওই একটি বোমায় হিরোশিমা শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং প্রায় দেড় লাখ বাসিন্দা নিহত হন।
চলতি সফরে ওবামার সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন আবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ শেষের আগে দুনেতার এটিই শেষ বৈঠক।
পার্ল হারাবার হামলার ৭৫ তম বার্ষিকীর তিন সপ্তাহ পর আবে সেখানে গেলেন।
